ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৯

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯৯ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টার তথ্য থেকে এতথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী।


স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭২৩ জন। ১ হাজার ৭৭২ জন রয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

ads
ads
ads

Our Facebook Page

↑